শহিদুল্লাহ সরকার:
সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে। মঙ্গলবার ১৬ই আগষ্ট দুপুরে সাভার উপজেলা আকরান স্কুল মাঠে বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ এর উদ্বেগে এক বিরাট মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম,বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ সোহেল,
বিরুলিয়া ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মনিরুজ্জামান টিপু বিরুলিয়া ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন, সহ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ সহ সকল অঙ্গসংগঠের নেতাকর্মী এই মিলাদে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির বক্তব্য শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

