আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে পুরানো হলো জব্দ করা নিষিদ্ধ জাল

আরো খবর

সৈয়দ এনামুল হুদা :

মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ টি কারেন্ট জাল সহ বেশ কিছু নিষিদ্ধ জিনিস জব্দ করা হয়েছে। পরে উপজেলায় নিয়ে এগুলো ডিজেল ও মবিল ঢেলে পুরোনো হয়।

“মাছ চাষে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ “ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ঘিওর সরকারি কলেজের পিছনে নদী থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ টি নিষিদ্ধ জাল সহ নিষিদ্ধ জিনিস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে এগুলোকে উপজেলায় নিয়ে এসে দুপুর ১ ঘটিকার সময় পুরানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এস আই রফিকুল ইসলাম, পেশকার আতাউর রহমান, উপজেলা প্রকৌশল সাজ্জাকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম মিয়া জন।

এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট -২০২২/এসএএইচ

- Advertisement -
- Advertisement -