আজ , ।   

মাদারীপুর কালকিনিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আরো খবর

ইব্রাহিম সবুজ:
মাদারীপুর কালকিনি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  নানা কর্মসূচি পালন করে। নানা কর্মসূচির মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, আলোচনা সভা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠান।মাদারীপুর কালকিনিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।
কালকিনি উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, অফিসার্স ইনচার্জ মোঃ শামীম হোসেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইমরান খান, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজী,  কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ ডিজিএম আব্দুল মাজেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ জলিল প্রমূখ।
আলোচনা সভা শেষে কালকিনি প্রেসক্লাব পরিদর্শন করেন এবং শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -