নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে জাতীয় শোক দিবস পালিত
মো: মহিদ
মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ১৫ (আগস্ট) জাতীয় পার্টি জেলা কার্যালয়ে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সাঈদ, সহ-সভাপতি নোয়াব আলী, ইয়াহিয়া চৌধুরী, পৌর সভাপতি সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মানিক,মোশারফ হোসেন মজনু বিস্বাস, সহ:সাধারণ সম্পাদক তাইনুর রহমান খান,পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক এম আর আমছার, শ্রমিক পাটির সভাপতি মশিকুর রহমান খান শাহীন, জাতীয় যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম চুন্নু, পৌর সভার জাতীয় পার্টির গোলা আজম, মিজানুর রহমান, মুকুল মিয়া, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরেন।
প্রতিনিধি নাগরপুর :
টাঙ্গাইলের নাগরপুরে দিনভর নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার (১৫ আগস্ট) ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সরকারি যদুনাথ স্কুল মাঠ প্রাঙ্গনে শুরু হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, উপজেলা স্মারক ৭১ প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
নাগরপুর উপজেলা আ. লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র সঞ্চালনায় উল্লেখিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সম্মানিত সদস্য এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, খুরশিদ আলম বাবুল, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাশেম মিয়া, মোহাম্মদ শামীম খান, সাবেক উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিকুর রহমান, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম ও সদস্য ছানিয়ার হোসেন খান, সাবেক নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেন, নাগরপুর সাংবাদিক ঐক্যজোট আহ্বায়ক আজিজুল হক বাবু, সদস্য সচিব ইউসুফ হোসেন লেনিন সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা।মাধবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় বিমান প্রতিমন্ত্রীর আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিপুরারী দেবনাথ তিপু,
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সোমবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) জাতীয় শোক দিবসে আলোচনা সভা যুব ঋণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নাজিম সঞ্চালনায়, সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে এ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ শ্রদ্ধাঞ্জলী ও র্যালির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস উদযাপন শুরুর মধ্য দিয়ে “তুমি শোক নও শক্তি , ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ- ৪ আসনের সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুব আলী এমপি। বক্তব্যের শুরুতেই ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস বলতে গিয়ে তিনি বলেন ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিক সরকার শিক্ষা বান্দব সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হয়।বিভিন্ন উন্নয়ন কাজ সরকার করে যাচ্ছে। উপজেলা সমাজসেবা কর্তৃক ১১ জনকে আর্থিক অনুদান মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয় ও উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক ৬ জনকে মোট ৩ লক্ষ ২০ ঋণ প্রদান কালে কালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতি মন্ত্রী এসব কথা বলে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো ইশতিয়াক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা পরিষদের উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিব উদ্দিন তালুকদা।
জান্নাতীন নাঈম জীবন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) সাংবাদিক সমিতি। সোমবার সকাল ৯ ঘটিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পবিপ্রবিসাসের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন,যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মারসিফুল রিমন অর্থসম্পাদক তুহিন সহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে পবিপ্রবিসাসের সভাপতি আনিসুর রহমান বলেন, শোক দিবসে জাতির জনকের রুহের শান্তিকামনা করছি। এছাড়াও তিনি শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার আদর্শকে ধারণ করে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন বলেন, জাতীয় শোক দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান ,জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা – বারহাট্টা – ২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি), জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী (এমপি), জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জি এম খান পাঠান বিমল, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমী,সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়,প্রমুখ।
অপরদিকে সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। এছাড়াও সারা জেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দুলাল,শাজাহানপুর
বগুড়ার শাজাহানপুরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাাসন আয়োজনে বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিতকরণ উপজেলা পরিষদের চত্তরে মহান স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন এর পুস্পত্বর্বক অর্পণ করেন। এসময় দোয়াও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরবর্তিতে থানা পুলিশ, সামাজিকও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শোক দিবসের আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও অসহায় দুস্থ মাঝে খাদ্য সামগি, পুরুস্কার, চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, কৃষি কর্মকর্তা নূরে আলমসহ আরও অনেকে।
মোঃহারুনুর রশিদ
চাঁদপুরের কচুয়া উপজেলা রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয়ে ১৫ই আগস্ট উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের শাহাদাত বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলী এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাসের সভাপতিত্বে, আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান।বিশেষ অতিথি রাগদৈল দাখিল মাদ্রাসার সভাপতি মহসিন ফরাজী। আরোও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রঞ্জিত সরকার, সদস্য আক্তার হোসেন সহ অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।পরে আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার স্ব-পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিবেশন করা হয়।
জামি রহমান :
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ২০২২ সকাল ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নগরীর সিঅ্যান্ডবির মোড়ে বঙ্গবন্ধু চত্তরে যথাথথ মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র্যালিতে অংশ গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
আব্দুল সাত্তার চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম বলেছেন, বাঙ্গালীর জাতীয় জীবনে আগস্টের ভয়াবহতা, নৃশংসতা ও শোকের কোন শব্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পশী এক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান শুধু অধিসংবাদিত নেতাই ছিলেন না, ছিলেন বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয়, নেতৃত্বগুণ একজন রাজনৈতিক, তিনি বাঙ্গালি জাতির জীবনে এসেছিলেন আলোক বর্তিকা হয়ে। জাতির পিতার জীবন দর্শন, সততা ও বিচক্ষণতা অনুসরণ করেই তার আদর্শের ধারক ও বাহক হতে পারলেই এগিয়ে যাবে দেশ সমৃদ্ধ হবে জাতি আজ সোমবার সকালে নগরীর নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই স্বাধিনতা বিরোধী যুদ্ধাপরাধী ঘাতকচক্র জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। এর মধ্যদিয়ে তারা বাঙ্গালীর ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙ্গে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগনের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন। মেয়র বলেন, জাতির পিতার হত্যাকারীদের বিচার হলেও এ হত্যার কুশিলবদের আইনের আওতায় আনা সময়ের দাবি। তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরোপুরি কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্লের সোনার বাংলা আধুনিক জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়া জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল-সকালে কালো ব্যাচ ধারণ,নগর ভবন চত্বরে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বড়পোলস্থ বঙ্গন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, চসিক সম্মেলন কক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, টাইগারপাস্থ বিন্ন্যাঘাস প্রকল্প এলকায় বৃক্ষ রোপন কর্মসূচী, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে চসিক জেনারেল হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উল্লেখিত কর্মসুচিতে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।
রানা ইস্কান্দার রহমান
১৫ আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখা।
সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, ওসাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, সহ গাইবান্ধা জেলা শহর থানা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিত পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।
প্রতিনিধি, কুমিল্লা উত্তর:
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসদ সদস্য,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,দাউদকান্দি পৌরসভা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,মডেল থানা,হাইওয়ে থানা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা লীগ,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ আওয়ামীলীগের সহযোগী সংঘঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনার) সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া। উপজেলা নির্বাহি অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ),পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। একই দিনে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনির হোসেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দোয়া মোনাজাত ও গরীব অসহায়দের মাঝে খাবার বিতরন করেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

