শহিদুল্লাহ সরকার
সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে। সোমবার ১৫ই আগষ্ট বিকাল ৫ ঘটিকায়, সাভার উপজেলা দত্তপাড়া এলাকায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার ও অত্র ওয়ার্ডের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির এর আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,ফাঁরি ইনচার্জ দিদার হোসেন সহ বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠের নেতাকর্মী এই মিলাদে উপস্থিত ছিলেন । পরিশেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

