এ কে এম ফারুক হোসাইন:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ভাবগম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে।

আজ ১৫ই আগস্ট সকাল থেকে জেলা প্রশাসক প্রাঙ্গনে জড়ো হতে থাকেন বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নোয়াখালী জেলা প্রধানগণের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ।

সকাল ১০টায় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকষ দল করুন সুরে বিউগল বাজিয়ে ও গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে নোয়াখালী জেলা প্রশাসন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম (পিপিএম) নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রদানগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আরো পুষ্পস্তবক অর্পন করেন সা’দ মোহাম্মদ আন্দালিব নির্বাহী প্রকৌশলী ও গণপূর্তের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ, ডা. মাসুম ইফতেখার জেলা সিভিল সার্জন ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, একরাম উল হক নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে এলজিইডির সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, ফরিদ মিয়া বিভাগীয় বন কর্মকর্তা ও বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগণ, পলাশ চন্দ্র দাস নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মকর্তা কর্মচারীগণ, মাহফুজুল আলম নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, মোঃ নূর নবী প্রকল্প পরিচালক বিএডিসি (ক্ষুদ্র সেচ) ও কর্মকর্তা কর্মচারীগণ, মোহাম্মদ আবদুল হামিদ সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ নোয়াখালী, ভূমি অফিসার কল্যাণ সমিতি নোয়াখালী।


আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ,২০২২/ মওম

