আবু সায়েম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরীর নেতৃত্বে বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অরোনদয় স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ১৫ই আগষ্টে সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, সহকারী প্রকৌশলী আবুল মনজুর সহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

