আবু সায়েমঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে কক্সবাজার জেলা কারাগারে জেল সুপার মোঃ শাহ আলম খানের নেতৃত্বে কারাকর্মকর্তা-কারারক্ষীদের অংশগ্রহণে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কারাগারের ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা (নামাজি ও ভালো গুণের বন্দি), কারাচত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন শুভ উদ্বোধন করা হয়। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বলেন, এ দিনটি উপলক্ষে বাদে জোহর এ কারাগারের প্রতিটি ওয়ার্ডে, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বন্দিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

মিলাদে ১৫ই আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।জাতির পিতা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।এসময় জেলার মো. মোস্তফা কামাল, ডেপুটি জেলার মনির হোসেনসহ কারাগারে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ,২০২২/ মওম

