মো: নূর আলম:
আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে গাওকান্দিয়া ইউনিয়নে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় গাওকান্দিয়া ইউনিয়ন সিপিবির নেতা কমরেড আঃ মালেক সভাপতিত্বে ও আল আমীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, যুব ইউনিয়ন উপজেলা সভাপতি নজরুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক রহম আলী, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, ছাত্র ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন প্রমুখ। জনসভায় নেতারা দুর্গাপুর উপজেলায় বন্যা দুর্গতদের পূনর্বাসনের দাবিতে আলোচনা করেন। তারা বলেন,সরকারি ত্রাণ কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে।
এছাড়া বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কঠোর হস্তে নিয়ন্ত্রণের দাবি জানান তারা।
আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

