আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে মিলল  অজ্ঞাত যুবতীর মরদেহ

আরো খবর

মো: নূর আলম
নেত্রকোনার দুর্গাপুর উপ‌জেলায় এক অজ্ঞাত (২৯) যুবতীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে থানা-পু‌লিশ। র‌বিবার দুপু‌রের দি‌কে উপ‌জেলার চ‌ন্ডিগড় ইউ‌নিয়‌নের চারকু‌রিয়াডহর এলাকায় সো‌মেশ্বরী নদীর পা‌ড় থে‌কে উদ্ধার ক‌রা হয়। এরআ‌গে স্থানীয় এক যুবক নদী‌তে মাছ শিকা‌রের জন্য গে‌লে অজ্ঞাত নারীর মরদেহ দে‌খ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেন।
দুর্গাপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মো. এনামুল হক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধা‌রের সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ওই নারীর জু‌তো নদীর চ‌রের একস্থান থে‌কে এবং অন্যস্থান থে‌কে কিছু টাকা ও ওড়না পাওয়া গে‌ছে। বালুর চ‌র থে‌কে নদীর দি‌কে টে‌নে নি‌য়ে যাওয়ার দাগও পাওয়া গে‌ছে। ধারনা করা হ‌চ্ছে চ‌রে যুবতী‌কে মে‌রে নদীর পা‌ড়ে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। লা‌শের সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি করা হ‌য়ে‌ছে। সিআইডি ও ক্রাইম সিন ইউ‌নিট‌কে ঘটনাস্থ‌ল থে‌কে নমুনা সংগ্রহের জন্য খবর দেয়া হ‌য়ে‌ছে। এ সকল কার্যক্রম শে‌ষে ময়নাতদ‌ন্তের জন্য মৃত‌দেহ নেত্রকোনা আধু‌নিক সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌বে জানান তি‌নি।
আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -