আন্তর্জাতিক ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাবেন। চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের আয়োজন করতে যাচ্ছে রিয়াদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে যেমন অভ্যর্থনা পেয়েছিলেন, শি জিনপিংয়ের জন্য তেমন আয়োজন করার প্রস্তুতি চলছে।
জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের তুলনায় চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানানোর আয়োজনে অনেক পার্থক্য রয়েছে। বাইডেন পেয়েছিলেন তুলনামূলক অনাড়ম্বর অভ্যর্থনা। যা দুই দেশের সম্পর্কে জটিলতার প্রতিফলন। বিশেষ করে বাইডেন ও সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার দূরত্ব এতে প্রকাশিত হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১১আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

