আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে কচুখেতের ড্রেন থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে সাজাপুর এলাকার কচুখেতে পানি সেচের ছোট্র ড্রেন থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করছে থানা পুলিশ। ৯আগস্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামের কচুখেত থেকে ফয়সাল ফাইম(১৭)তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে সাজাপুর ফকিরপাড়া গ্রামের সাহাদৎ হোসেন সাজুর ছেলে। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাইম। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

সোমবার রাত ১০টা পর্যন্ত ফাহিম গ্রামের মাঝে ঘোরাফেরা করতে দেখাগেছে। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি বলে অনেকেই জানান। পরবর্তীতে মঙ্গলবার সকালে গ্রামের লোকজন মাঠে কাজে এসে কচুখেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা কৃষকেরা। পরে থানায় খবরে দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।এসআই শামীম জানান, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত দাগ রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।নিহতের স্বজনও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ ছিল। এই জেরে ধরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।

শাজাহানপুর থানার তদন্ত পরিদর্শক আব্দুর রউফ বলেন, হত্যাকান্ডের কারণ জানতেও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ০৯আগস্ট ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -