শহিদুল্লাহ সরকার:
সাভারের আকরান প্রাথমিক বিদ্যালয়ে ছবি সহ স্মার্ট ভোটার তালিকা হালনাগাদ
অন্তর্ভুক্ত করা হচ্ছে। ৮ই আগষ্ট সোমবার সকাল ৮টা থেকে বিরুলিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডেরআঠারো বছর বয়সের তরুণ তরুণী ছবি সহ স্মার্ট ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায় নতুন ভোটার হওয়ার জন্য আসা সবার জন্মনিবন্ধন,পিতা, মাতা আইডি, বিদ্যুৎ বিলের কাগজ, হোল্ডিং ট্যাক্স, বিবাহিতদের স্বামীর আইডি, স্কুল সার্টিফিকেট, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর পরিচয় পত্রের ফটোকপি যাচাই বাছাই করে স্মার্ট ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেনো রোহিঙ্গা কোন ভাবেই ভোটার হতে না পারে। তিনি আরো বলেন আজ থেকে আগামী ১০ আগষ্ট পর্যন্ত বিরুলিয়া ইউনিয়ন ভোটার তালিকা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা বিরুলিয়াবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন ভোটার তালিকা উপহার দিতে পারব।
এসময় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন ভোটার তালিকার সুপারভাইজার জনাব জুলফিকার আলী মামুন মাস্টার। বিরুলিয়া ইউপি সদস্য মনিরুল ইসলাম, বিরুলিয়া ১,২,৩ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা, ইউপি সদস্য মনিরুল ইসলাম ও রাজিয়া সুলতানা বলেন আমরা যাচাই বাছাই করে সনাক্ত করে দেখছি যেনো রোহিঙ্গা শরণার্থী ভোটার হতে না পারে সেই দিকে আমরা লক্ষ রাখছি।
আলোকিত প্রতিদিন/ ০৮ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

