আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

আরো খবর

সোহেল রানা চৌধুরী:
 রাজবাড়ীর সদর উপজেলার দ্বাদশী ইউনিয়ন থেকে তিন’শ পিছ ইয়াবা বড়িসহ এক মাদককারবারি কে গ্রেফতার করেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা।গ্রেফতারকৃত ব্যাক্তিহলেন, রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের মোঃ তৌহিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৭)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়,রবিবার ৭ আগষ্ট সকাল সারে আট ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম মোঃ রাসেল মিয়া(২৭) কে ৩৫০( তিনশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। রাসেল একই গ্রামের শাবানা বেগমের বাড়িতে ভাড়া থাকতো। উদ্ধারকৃত আলামত তার কোমরের সাথে বাধা একটি কালো রঙের চামড়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র মতে জানা যায়, মাদককারবারি রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।
আলোকিত প্রতিদিন/ ০৭ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -