আজ , ।   

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অসহায় জাকির হোসেন বাঁচতে চায়

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদর পৌর এলাকার গৌপীনাথপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত আরব আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তিনি সকলের কাছে অর্থ সাহায্য চেয়েছেন।
দীর্ঘ একবছর ধরে দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত জাকির হোসেন জানান, গৌপীনাথপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও ৪ ছেলে মেয়ে নিয়ে টানাপোড়েনর সংসারের একমাত্র উপার্জনকারী জাকির হোসেন। গত বছর তার ফুসফুসের ক্যান্সার ধরা পরে। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় চিকিৎসা করলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ডাক্তার ঢাকায় রেফার করেছেন। কিন্তু অর্থে অভাবে তিনি  জন্য ঢাকায় উন্নত চিকিৎসা নিতে অক্ষম। তাই তিনি তার পরিবার নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন। সমাজের ধনী ও বিত্তবান মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন। তার ইসলাম ব্যাংক (নবীনগর উপজেলা শাখা) এর একাউন্ট নম্বর ২১৩০১। 
আলোকিত প্রতিদিন/ ০৭ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -