আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ এর ৩০তম মৃত্যুবার্ষিক পালিত

আরো খবর

 সোহেল রানা চৌধুরী:
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রাজবাড়ী-১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ভাষা সৈনিক মরহুম এ্যাড. আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই রবিবার সন্ধ্যায় উপজেলার কাটাখালী বাজার এলাকায় ওয়াজেদ চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে ওয়াজেদ চৌধুরী স্মৃতি মঞ্চ চত্তরে এ স্বরণ সভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য (৩৩৪) ও মরহুম ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মাদ আলী চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়াজেদ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি নাছিরুজ্জামান চৌধুরী বাদল, সঞ্চালনা করেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন।
আলোকিত প্রতিদিন/ ০১আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -