আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বনবিভাগের  অভিযানে  ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস 

আরো খবর

আবু সায়েম: 
কক্সবাজার দক্ষিণ  বনবিভাগের আওতাধীন উখিয়ার দোছড়ি  বিটে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের  নেতৃত্বে   বনবিভাগের অভিযানে ১ টি শক্তিশালী ড্রেজার মেশিন ও ৫০০ ফুট বালি উত্তোলনের পাইপ,  মেশিনের বিভিন্ন যন্ত্রণাংশ  জব্দ করে ধ্বংস করা  হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়,৩১ জুলাই ( রবিবার) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলমের  নির্দেশে    রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এবং দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদারের  সহযোগিতায় অভিযান চালিয়ে  অবৈধভাবে বালি উত্তোলন রোধে উখিয়া  রেঞ্জের দোছড়ি বিটের হরিনমারা পাহাড়ের ঘোনা এলাকায়  অভিযান পরিচালনা করে ১ টি শক্তিশালী ড্রেজার মেশিন এবং বালি উত্তোলন কাজে ব্যবহ্নত ৫০০ ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয় । অভিযানে, দোছড়ি  বিট কর্মকর্তা ,স্টাফ, হ্যাডমেন, ২৫ জন সিপিজি সদস্য ও  ভিলেজারগণ অংশ গ্রহণ করেন।
উখিয়া  রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ বালি উত্তোলন রোধে বনবিভাগ তৎপর রয়েছেন। ড্রেজার মেশিন বসিয়ে উখিয়া  রেঞ্জের বিভিন্ন এলাকায় বালি উত্তোলন করে পাচার করে আসছিলো। বিষয়টি আমাদের নজরে আসলে ডিএফও’র নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে  অভিযান চালিয়ে শক্তিশালী ১ টি ড্রেজার মেশিন ও ৫০০  ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা  হয়। বালি ও কাঠ পাচাররোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।কক্সবাজার দক্ষিণ  বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে  উখিয়া   রেঞ্জ   অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালি উত্তোলন রোধে ১  টি শক্তিশালী ড্রেজার মেশিন ও ৫০০ ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। । সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে   মামলা দায়ের করা হয়েছে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০১আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -