আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে নাশকতা পরিকল্পনা কালে জামায়াত শিবিরের ১০ নেতাকর্মি গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): 

বগুড়ার শাজাহানপুরে নাশকতা পরিকল্পনা কালে জামায়াত শিবিরের ১০জন নেতাকর্মিকে গ্রেফতার করছে থানা পুলিশ। শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ফটকি ব্রীজের(ঢাকা-বগুড়া) সড়কের উত্তর পার্শের ফাঁকা জায়গায় নাশকতা কর্মকান্ড করার লক্ষ্যে রাস্তায় বেরিকেট দিয়ে ব্রীজ ভাঙ্গার বৈঠক করছিল।
উক্ত গোপন সংবাদটি উদ্ধর্তন কর্মকর্তার আদেশও নির্দেশ অনুযায়ী দুই থানা পুলিশের যৌথ অভিযানে এসআই হাসান হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) সৈকত হাসান, টিএসআই আ: আজিজ, এএসআই আব্বাস আলী কৈগাড়ী ফাঁড়ি থানা পুলিশের এসআই আরিফ হোসেন, শামীম হাসান, মোহাম্মদ আলী, রহমান, রেজাউল করিমসহ সঙ্গীয় র্ফোস নিয়ে গতকাল রাত্রি ৪টা ১০মিনিটে (ফজরের নামাজের পূর্বে) সেখান থেকে তাদের আটক করা। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪০/৫০জন পালিয়ে যায় সেখান থেকে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মো. আব্দুল মতিন(৬৭) পিতা বদিউল আলম সাং-সাজাপুর দাড়কেমারী পাড়া ২। আবু বক্কর সিদ্দিক ঠান্ডু(৫০) পিতা হাফিজার রহমান সাং-সুজাবাদ বালাপাড়া ৩। মোকাদ্দেসুর রহমান মুত্তাকিম(২৭) পিতা মাও মো. আব্দুল কুদ্দুস সাং-সুজাবাদ রাজধানী পাড়া ৪। মো. বিল্লাল হোসেন(৪২) পিতা মনির হোসেন সাং-সুজাবাদ উত্তরপাড়া ৫। আমিনুর রহমান(৫৫) পিতা শওকত আলী সাং-জামুন্না বগুড়া পাড়া ৬। নজরুল ইসলাম(৫২) পিতা আ: মজিদ ৭। আনছার আলী(৫৮) পিতা সাহেব আলী ৮। আশরাফ আলী(২৭) পিতা আনছার আলী উভায় সাং-বেজোড়া দক্ষিন পাড়া সকলে শাজাহানপুর থানার বাসিন্দা ৯। মো. শফিকুল ইসলাম(৫০) পিতা মোবারক আলী সাং-কলতা ১০। জাহাঙঙ্গীর আলম(৪০) পিতা আ: জলিল সাং-কালশিমাটি উভায় শেরপুর থানার বাসিন্দা। উদ্ধারকৃত মালামাল ৪টি কর্কটেল, ৪টি লোহার শাবল, ৪টি লোহার হাতুড়ী, ৫টি ছেনি, কাঠের এবং বাশের ছোটবড় ২০টি লাঠি তাদের কাছ থেকে পাওয়া যায়।
শাজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তাহারা সবাই বাংলাদেশ জামায়াত ইসলামী শিবিরের সদস্য বলে জানা যায়। আসামীগণ অজ্ঞাতও পলাতদের যোগসাজসে নাশকতা মূলক কর্মকান্ডে জনমনে আতংকও ভীতি সৃষ্টির লক্ষ্যে এরকম কাজ করছিল তারা। ১৯৭৪ সালে বিশেষ আইন এর ১৫(৩)/২৫-ডি এবং রাষ্ট্রীয় সম্পদ বিস্ফোরক আইন ১৯০৮ এর ৪/৫ ধারায় মামলা দিয়ে তাদেরকে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৩১জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -