আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

আরো খবর

মাসফি আকন্দ: 
বিদ্যুৎ খাতে সরকারের অব্যবস্থাপনা ও চরম লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।রবিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ নিঃস্ব হয়েছে, আর উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পকেট ভারী করছে। তারা আরও বলেন, সরকারের ভুল নীতির কারণে আজ সারা দেশে ভয়াবহ লোডশেডিং হচ্ছে এবং জ্বালানি সংকটের নামে তারা নিজেদের দুর্নীতি ঢাকার চেষ্টা করছে।
আলোকিত প্রতিদিন/ ৩১জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -