মোঃ মোয়াজ্জেম হোসেন:
মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেইট বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন করা হয়েছে। এটি একটি শিল্প এলাকা। এখানে প্রায় ৫০ টি শিল্প কারখানা,স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ।
২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত দীর্ঘ ৩ ঘন্টা ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সমন্বয়ে মিলগেইট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান,অনেক ঝুকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। এখান দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ রাস্তা পারাপার হয়। বিশেষ করে কিন্ডারগার্টেন,৫ টি প্রাইমারী স্কুল,৩ টি হাই স্কুল ও ২ টি কলেজের অসংখ্য ছাত্র ছাত্রী ও গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন চাকুরীজীবি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তা পার হয়। এখানে ফুটওভার ব্রীজ খুবই দরকার। স্কুল ছাত্রী তিথী ও সাদিয়া বলেন,আমরা সবসময় এখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। টাঙ্গাইল কটন মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন জোড় দাবী করে বলেন,গোড়াই মিল গেইট এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার সময় মাঝে মধ্যেই ঘটছে নানা দূর্ঘটনা। তাই এই ব্রীজটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ,টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত,গোড়াই ইউনিয়ন পূর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু, গোড়াই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম খান বিল্টু,জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজ,কিন্ডারগার্টেনের শিক্ষক, ছাত্র ছাত্রী,দোকানদার,সরকারি-বেসরকারী চাকুরীজীবি ও এলাকাবাসী।
মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ জনসাধারণকে তার বক্তব্যে বলেন,অতি দ্রুত এখানে ফুটওভার ব্রীজ করে দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -

