আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা  নির্বাচন

আরো খবর

প্রতিনিধি,জামালপুর:
উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে  অনুষ্ঠিত হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন।  দেওয়ানগঞ্জ পৌরসভার ১২ টি কেন্দ্রের ৯৪ টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেবেন ৩০ হাজার ১৩২ জন ভোটার। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে মেয়র পদে  আওয়ামী লীগের মিসেস ফারিন হোসেন, বিএনপির সাদেক আকতার নেওয়াজী ও স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক আলোচিত মেয়র সাবেক ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ শাহানশাহসহ মোট ৫ জন। এছাড়াও পৌরসভার ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৮ জন নারী প্রার্থী।
ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক ভোটার খুশি হলেও বিড়ম্বনার শিকারও হন অনেকেই।
আলোকিত প্রতিদিন/ ২৭ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -