মো: হারুনুর রশিদ:
কচুয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে পৌর সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ও কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন।
নতুন অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫৭ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা,ব্যায় ধরা ৭০ কোটি ৩৭ লক্ষ,উদ্বৃত্ত দেখানো হয়েছে ২০ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার সচিব মো: জহিরুল আলম সরদার, নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, প্যানেল মেয়র তাজুল ইসলাম রাজু, কাউন্সিলর আব্দুল মান্নান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারুল আক্তার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল সহ পৌর বাজার ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
কচুয়া : কচুয়া পৌরসভার বাজেট ঘোষনা করছেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -

