আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় জাতীয়  মৎস্য  সপ্তাহ-২০২২  উপলক্ষে মতবিনিময় 

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোনা

” নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য  সেক্টর  বর্তমান সরকারের অগ্রগতি ও মৎস্য সপ্তাহের প্রস্তুতি বিষয়ে  নেত্রকোনা  জেলা  মৎস্য অফিসের  সম্মেলন কক্ষে  সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার সভাপতিত্বে নেত্রকোণা জেলা মৎস্য  অফিসার   মোঃ শাহজাহান কবীর।প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৩ থেকে ২৯  জুলাই  পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপিত হতে যাচ্ছে।২৩ জুলাই  সকাল ১১ টায়   জাতীয়  মৎস্য   সপ্তাহ-২০২২   উপলক্ষে জেলা মৎস্য  অফিসের সম্মেলন কক্ষে  আয়োজিত  হয়।নেত্রকোণায়  মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০২১-২২ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫২০৭৪.৯৩  মেট্রিক টন। আর মাছ উৎপাদন হয়েছে ১০৭১০৪ .৩৮ মেট্রিক টন। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে মোট  ৫৫০২৯.৪৫ মে.টন মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন,  নেত্রকোণা জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক  শহিদুল  ইসলাম,  সিনিয়র সদর উপজেলা  মৎস্য কর্মকর্তা  দেবাশীষ  ঘোষ,   কর্মকর্তাগণসহ   জেলা প্রেস ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা  হায়দার  জাহান চৌধুরী সহ বিভিন্ন  টেলিভিশন,  প্রিন্ট ও অনলাইন  পত্রিকার  সাংবাদিকগণ,প্রমুখ। মতবিনিময় সভায় জেলা মৎস্য অফিসার  শাহ্জাহান কবীর বলেন,দেশীয় প্রজাতির বিপন্ন হয়ে যাওয়া ছোট বড় মাছসহ নেত্রকোনা জেলায় আরো বেশী করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।নেত্রকোণার বিভিন্ন  জেলা উপজেলায় ১৩ অভয়াশ্রম  ঐতিহ্যবাহী মাছ  উৎপাদন করেছেন।তিনি  আরও জানান,  ২৩ জুলাই  ২০২২ খ্রিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এ  সাপ্তাহিক আয়োজনের বিভিন্ন  কার্যক্রম  নিয়ে ও আলোচনা  করেন।

বর্তমান সরকার মৎস্য  উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেক  পদক্ষেপ  গ্রহণ করা হয়েছে।  ছাড়া বছরের  ন্যায়  এ জাতীয়  মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে  আজকে বিভিন্ন  উপজেলায় অভিযান পরিচালনা করা হবে বলে  ও  জানান তিনি।

আলোকিত প্রতিদিন/ ২৩ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -