আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

আরো খবর

রিপন সারওয়ার :

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। শনিবার তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে মৎস্য চাষ ও মৎস্য সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে লিখি বক্তব্য পাঠ করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
এসময় তিনি জানান, বেশ কয়েক বছর আগে থেকেই বাংলাদেশ মৎস্য সম্পদে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের মাছ বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশি মুদ্রা আয় হচ্ছে। তিনি জানান, মুক্তাগাছা উপজেলার বৈজ্ঞানিক পদ্ধতি ১৬ হাজারের অধিক পুকুরে নিয়মিত মৎস্য চাষ হচ্ছে। এখানকার উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বছরে ৩৫ হাজার মেট্টিক টনের অধিক মাছ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। রবিবার ২৪ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত সারা দেশে জাতীয়ভাবে মৎস্য সপ্তাহ পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সাংবাদিক কাফি খান, এম ইউসুফ, মোফাজ্জল হোসাইন, হযরত আলী, রিপন সারওয়ার, তাজুল ইসলাম, কামরুল হুদা বাবলু, মামুন আল গাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৩ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -