আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনিতে পদ্মাসেতু মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আরো খবর

 ইব্রাহিম সবুজ:
মাদারীপুর কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের আয়োজনে ও প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু (বেপারী) এর সৌজন্যে পদ্মাসেতু মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২২অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন। আরো উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাতুব্বর, উপদেষ্টা আনিসুর রহমান বেপারী, মোঃ তাইজুল ইসলাম সাজ্জাদ, হাসিবুল ইসলাম হাসান, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বিএম রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল বেপারী, সহ-সভাপতি মোঃ নাঈম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ সজিব খান, মোঃ আমিরুল ইসলাম সুমন প্রমুখ। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিয়ে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় সর্বমোট ১৫ টি টিম অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/ ২৩ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -