আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনার ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ 

আরো খবর

মোঃ নূরুজ্জামান সবুজ: 
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে।  ২২ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চড়-ভাঙ্গুড়া গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতাকে ৬ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চর-ভাঙ্গুড়া গ্রামের মিলন হোসেনের মেয়ে ও চর-ভাঙ্গুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মিম খাতুনের (১৬) সাথে একই উপজেলার রাঙ্গালিয়া গ্রামে বিয়ের হওয়ার কথা ছিল। মেয়ের বয়স কম হওয়ায় উভয় পরিবার শুক্রবার বিয়ের আয়োজন সম্পন্ন করার চেষ্টা করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান ওই বাড়িতে যান। পরে বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে ওই স্কুলছাত্রীর বাবাকে ৬ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এ সময় ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান আলোকিত প্রতিদিন কে বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে চর-ভাঙ্গুড়া গ্রামে গিয়ে এর সত্যতা পান। এই অপরাধে কনের বাবাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -