আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আরও ২/৩ দিন বৃষ্টি হতে পারে

আরো খবর

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় কমে আসতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আলোকিত প্রতিদিন/ ২০ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -