আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

হজের আনুষ্ঠানিকতা শুরু, হাজিরা ছুটছেন মিনায়

আরো খবর

এছাড়া মিনাতে প্রস্তুত রাখা হয়েছে চারটি হাসপাতাল ও ২৬টি স্বাস্থ্য কেন্দ্র। নিবিড় পরিচর্যা কেন্দ্রের জন্য প্রায় এক হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে প্রায় ২৫ হাজার স্বাস্থ্যকর্মী। মিশর থেকে যাওয়া হাজি ফাতেন আবদেল মোনিয়েম (৬৫) বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। আমি আশেপাশে ঘুরে দেখেছি এবং সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল’। নাইমা মোহসিন (৪২) নামে মিসরের আরেক হাজি বলেন, ‘এখানে আসতে পারা আমার সঙ্গে ঘটা সবচেয়ে ভালো ঘটনা। বাকি কাজের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না। আমার একমাত্র সমস্যা আবহাওয়া। অতিরিক্ত গরম’। এই বছর হজে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন প্রায় দশ লাখ মুসলিম। পূর্ণ টিকা নেওয়া এসব মুসলিমের মধ্যে প্রায় সাড়ে আট লাখই বিদেশি নাগরিক। করোনাভাইরাসের মহামারির কারণে দুই বছর সীমিত পরিসরে হজ পালনের পর এবারই বড় পরিসরে তা আয়োজিত হতে যাচ্ছে। ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে যোগ দেয়। তবে পরের বছরগুলোতে মহামারির কারণে আকার সীমিত করতে হয়। ২০২১ সালে মাত্র সৌদি আরবের মাত্র ৬০ হাজার টিকা নেওয়া বাসিন্দা হজের সুযোগ পায়। ২০২০ সালে তার চেয়েও কম সংখ্যক মানুষ সেই সুযোগ পায়।

আলোকিত প্রতিদিন/ ০৭ জুলাই ,২০২২/ মওম                           সূত্র: আরব নিউজ                                                                                                                               

- Advertisement -
- Advertisement -