আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর(বগুড়):

বগুড়ার শাজাহানপুরে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদণা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ  ও সার বিতরণ উদ্বোধন করা হয়। শাজাহানপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১/২২অর্থ বছরের খরিপ-২/২০২২-২৩ মৌসুমে গ্রীস্মকালিন পেঁয়াজও উফশী জাতের রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯জুন ১২টায় উপজেলা পরিষদ চত্তরে কৃষকের মাঝে বীজও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর (ভারপ্রাপ্ত) সভাপতিও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগ এর সভানেত্রী ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হেফাযত আরা মিরা। কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এর স্বাবিক ব্যবস্থপনায়ও কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ও সভাপতি বলেন আপনারা সরকারী দেয়া প্রণোদনা বাজারে বিক্রি করবেনা যাদের দরকার নেই প্রয়োজনে নিবেননা। সরকার খাদ্য চাহিদা মিটাতে উফশী জাতের রোপা ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক এবং কিষানিদের সহয়াতা দিয়ে যাচ্ছে একান্ত ভাবে। তবে আমরা উপজেলা প্রশাসন সরজমিন মাঠে গিয়ে দেখে আসবো এসমস্ত বীজতলা। আর কাহারো নামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় হবে।
কৃষিবিদও কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, ক্ষুদ্রও প্রান্তিক ৮৫জন কৃষকের মাঝে কেজি পেঁয়াজের বীজ, সার ২০কেজি ডিএপি, ২০কেজি এমওপি ২হাজার ৮শত টাকা উৎপাদন বৃদ্ধির জন্য এবং সুতলি পলিথিন কাগজ প্রদান করা হয়েছে। এছাড়াও ৪শত ৭০জন কৃষককে উফশী জাতের রোপা আমন ধানের বীজ ৫কেজি, ১০কেজি ডিএপি, ১০এমওপি কেজি করে বিনামূল্য প্রদান করা হয়েছে

আলোকিত প্রতিদিন/ ২৯ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -