মোঃ রাজন মিয়া:
শেরপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ জুন রবিবার দুপরে শেরপুর পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া (লিটন)। এসময় প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমান। এসময় বাজেট প্রস্তাবনায় নিজস্ব তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ৪০২.৫২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার টাকা এবং সরকারী মঞ্জুরী, তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করন প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, এমজিএসপি এবং মূলধনসহ ৬৪ কোটি ৬০ লক্ষ ৪ হাজার ৩৬৫ টাকা আয় ও ৫৪ কোটি ৮৭ লক্ষ ৬১ হাজার টাকা সহ মোট ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার ৭৬৭.৫২ টাকা ধরা হয়েছে।এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, পৌর সচিব বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পিপি চন্দন কুমার পাল, সহ সভাপতি ফকরুল মজিদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম হিরু, জেলা মহিলা আওয়ামীলীগের সভপতি সামছুন্নাহার কামালসহ পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেত্ববৃন্দগন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -

