আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু উদ্বোধনের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ কম 

আরো খবর

মোঃ মহিদ: 
পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের পারাপার কমেছে। ২৬ জুন রবিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  ২৪ জুন শুক্রবার সকাল ৬টা থেকে  ২৫ জুন শনিবার সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ হাজার ৯১৭টি যানবাহন পারাপার করা হয়। ২৫ জুন শনিবার সকাল ৬টা থেকে  ২৬ জুন রবিবার সকাল ৬টা পর্যন্ত সাত হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করা হয়েছে। মাওয়া ঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা থেকে এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়ে। আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট আগের মতো স্বাভাবিক রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে যানবাহনের পারাপারের হার কমেছে। এখন এ নৌরুটে দেড়শো সাধারণ পণ্যবাহী ট্রাক ও ২০টির মতো বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ২১টি ফেরি চলাচল করছে।
আলোকিত প্রতিদিন/২৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -