আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাভারের বিরুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

আরো খবর

শহিদুল্লাহ সরকার: 
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাভারের বিরুলিয়া ৯নং ওয়ার্ড দত্তপাড়া এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫শে জুন শনিবার বিকাল  ৫টা টায় মোঃ  আনছার আলী সভাপতি ৯নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবদুল হালিম সভাপতি বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, আব্দুল মালেক সাধারণ সম্পাদক বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,আরো উপস্থিত ছিলেন ইদ্রিস আলী মুন্সি সভাপতি ১নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, সাবেক ৯নং ওয়ার্ড বিরুলিয়া ইউপি সদস্য আহাম্মদ আলী, আব্দুস সাত্তার  সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল কাদির সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন আব্দুল হালিম সভাপতি বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,পদ্মা সেতু নিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন শফিকুল আলম সাধারণ সম্পাদক বিরুলিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ, অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন মোঃ আনছার আলী সভাপতি ৯নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, পরিশেষে দোয়া ও মিলাদ মাহফিল, তোবারক বিতরণ করেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -