প্রতিনিধি,খানসামা (দিনাজপুর):
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের মারগাও গ্রামের প্লান বাজারের দক্ষিণে বিনোদন কেনদ্র “আনন্দ ভুবনে” বিনোদনের নামে চলছে উঠতি বয়সি কপোত-কপোতিদের অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড। আর এই অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড চলার কারণে এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। অতিদ্রুত এ অসামাজিক এবং অনৈতিক কর্মকান্ড বন্ধ করা না হলে তা চরম আকার ধারণ করবে। সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, দুর-দুরান্ত হতে উঠতি বয়সি যুবক-যুবতীরা ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করে কিছু সময় ঘুরাঘুরি করে এরপর তারা পার্কের বিভিন্ন নিরাপদ স্থানে চলে যাচ্ছে। সেখানে কপোত-কপোতিরা ঘন্টার পর ঘন্টা বসে নানান গল্পের ছলে অনৈতিক ও অসামাজিক কাজ করেই চলছে। আর এই অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড পরিচালিত হওয়ার ফলে এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বয়স্ক ব্যক্তি বলেন, তারা চরম বিপদে রয়েছে। আনন্দ ভুবনের ভিতরে বিনোদনের নামে যে বেহায়াপনা হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের এলাকা রশাতলে চলে যাচ্ছে। তারা পার্কের অসামাজিক কর্মকান্ড বন্ধে উরদ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। তবে এ ব্যাপারে বিনোদন কেনদ্রটির মালিক ও বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ শাহ আবু হাসান টুটুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে এ ব্যাপারে আমি অবগত নই। আর তাছাড়া এটাতো পার্ক, বাইরের ছেলে মেয়েরাতো ঘুরাঘুরি করবে এটা স্বাভাবিক; আর এটাতো সব পার্কেই হয়। আচ্ছা ঠিক আছে বিষয়টি আমি ক্ষতিয়ে দেখছি এবং এ ব্যাপারে আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করে কথা বলবো। এ ব্যাপারে খানসামা উপজেলা নিরবাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি অতিদ্রুত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। পরবর্তীতে যেন খানসামা উপজেলায় এই রকম অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ ঘটতে না পারে। এ বিষয়ে খানসামা থানার সদ্য যোগদান অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, আসলে আমিতো এই থানায় গতকাল যোগদান করেছি। ঠিক আছে বিষয়টা আমি নজরে রাখছি পরবর্তীতে তদন্ত সার্পেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুন ,২০২২/ মওম

