আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বনবিভাগের অভিযানে ১.০৫ একর বনভূমি জবরদখল মুক্ত 

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রে‌ঞ্জের ফুলছড়ি ও মেধাকচ্ছপিয়া বিটে সংরক্ষিত বনাঞ্চল, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশে   রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুলের  নেতৃত্বে   অভিযান চালিয়ে ১.০৫ একর  বনভূমি জবরদখল মুক্ত করে  উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে    প্রায় ১.০৫ একর  জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। ২৫  জুন  শনিবার  ফুলছড়ি  রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বিট ও মেধাকচ্ছপিয়া   বিটে   রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুলের   নেতৃত্বে    বিট কর্মকর্তা   ও স্টাফদের  সহযোগিতায় অভিযান পরিচালনা করে  অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গায় বসতবাড়ি ও টংঘর   উচ্ছেদ করে  জবরদখল মুক্ত  করা হয়।বিষয়টি অবগত  করেছেন  ফুলছড়ি  রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল।  তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে  জবরদখল  করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে  বসতবাড়ি ও টংঘর স্থাপন ও     সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে   অভিযান চালিয়ে ১.০৫ একর    জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে  ফুলছড়ি,  মেধাকচ্ছপিয়া এবং ফাঁসিয়াখালী    বিট কর্মকর্তা,সিপিজি সদস্য  ,ভিলেজারগণ,  স্টাফসহ মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সি এম সি সদস্যগণ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল । কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার   বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে।  সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ  করলে উচ্ছেদ করা হবে    এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -