আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী

আরো খবর

মোঃ মহিদ:
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আজ সকাল ৮ টায় পুলিশ সুপার গোলাম আজাদ খানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তে এসে শেষ হয়। এরপর সকাল নয়টায় আরেকটি র‌্যালি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খাঁন চৌধুরী, র‌্যাব-৪ এর লেফটেন্যান্ট কোম্পানি কোমান্ডার মো: আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও মেয়র মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -