আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভাসানী বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালী 

আরো খবর

সবুজ সরকার:
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।  শনিবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -