তানজিলা আক্তার রুবি:
বাঙ্গালী জাতির আরেকটি মহান অর্জনের মাহেন্দ্রক্ষণ, স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন। সারাদেশের ৬৪ জেলায় এই সেতু উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে নেত্রকোণা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তারপাড়া মাঠে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। এখানে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টর ও এলইডির মাধ্যমে প্রদর্শন করানো হয়। ২৫ জুন শনিবার সকাল ৮টা থেকেই অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০ টার দিকে মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন সময়ে নেত্রকোণার মুক্তারপাড়া মাঠে আয়োজিত জনসভায় সবাই দাঁড়িয়ে হাত তুলে সম্মান প্রদর্শন করেন ও একমত পোষণ করেন। যখন প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করেন তখন নেত্রকোণাতেও আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে এ সেতু উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জেলার কর্মরত প্রিন্ট ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -

