আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে  পাশে পুকুরের পানিতে ডুবে সামিয়া (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সামিয়া বাসাইল এস আর পাড়ার ছানোয়ার হোসেনের বড় মেয়ে।স্থানীয়সূত্রে জানা যায়, ২৪ জুন শুক্রবার  সকালের খাবার শেষ করে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজির একপর্যায়ে পার্শ্ববর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে উদ্ধার করে তাকে বেলা ১১ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ খান তাকে মৃত ঘোষনা করেন। ডা. নাহিদ খান জানান, হাসপাতালে আনার পূর্বেই সামিয়ার মৃত্যু হয়েছে।সামিয়া বাসাইলস্থ রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী।
আলোকিত প্রতিদিন/২৪ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -