আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত আহত-২

আরো খবর

সুমন খান:

গজারিয়ায় রড চোর সন্দেহে গণপিটুনিতে রাসেল বাবু (২৬) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছে অপর দুই কিশোর জিহাদ (১৬) ও মোঃ ইমন (১৭)। ২৪শে জুন শুক্রবার রাত ১১ টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের আশ্রাবদী এলাকায় চট্টগ্রামের থেকে ঢাকার নারায়ণগঞ্জে পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল পরিবহন (সাবস্টেশন) প্রকল্পে এঘটনা ঘটে। নিহত রাসেল বাবু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খটকটিয়া গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে। সে হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের লিখন দেওয়ানের ভাড়াটিয়া। আহত জিহাদ বরিশালের কলাপাড়া উপজেলার তুলাতুলি গ্রামের নুরে আলমের ছেলে। সে বর্তমানে লস্করদী গ্রামের জামালের বাড়ির ভাড়াটিয়া। অপর আহত ইমন হোসেন্দী ইউনিয়নের লস্করদি গ্রামের মোঃ জলিলের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে আশ্রাবদী এলাকায় জ্বালানি তেল পরিবহন নির্মাণাধীন সাবস্টেশন প্রকল্পের পাশে সড়কে সিএনজি চালিত অটোরিকশা রেখে রাসেল বাবু, জাহিদ ও ইমন ভিতরে প্রবেশ করে। এসময় প্রকল্পের ব্যবহৃত খন্ড খন্ড রড চুরি করে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সিকিউরিটি দেখে ফেলে। পরে তিনজন কে ধরে গাছের সাথে বেঁধে গনপিটুনি দিলে একজন নিহত এবং দুজন আহত হন। নিহত রাসেল বাবুর স্ত্রী কুলসুম বেগম জানান, তার স্বামী রাতে জামালদী থেকে যাত্রী নিয়ে ইসমানিরচর যাওয়ার পথে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিরা চোর সন্দেহ পিটিয়ে আহত করে। পরে রাত ৩ টার দিকে অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে বলে আমার স্বামী অসুস্থ্য হয়ে আশ্রাবদী এলাকায় আছে। পরে খবর শোনে আমি ঘটনার স্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমার স্বামী কে গাছের সাথে বেঁধে রেখেছে। আমার স্বামী কে জিজ্ঞেস করলে সে আমাকে জানান তিনি যাত্রী নিয়ে যাওয়ার পথে চোর সন্দেহ করে কোম্পানির লোকেরা তাকে পিটিয়েছে। ঘটনার স্থল থেকে আমার স্বামী কে উদ্ধার করে বাড়িতে আনার কিছুক্ষণ পড়ে সে মারা যায়। তিনি আরো জানান তার স্বামী নির্দোষ। এঘটনার সাথে তার স্বামী জড়িত ছিলো না। এই হত্যাকান্ডের বিচার চায় তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনা স্থল থেকে ৪ জনকে আটক করা হয় এবং লস্করদী এলাকার নিহতের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -