আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে খাউড়া ব্রিজের নিচে থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর(বগুড়):

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের জালশুকার ঐতিহ্যবাহি খাউড়া(মেলা) এলাকার খালের ব্রিজের নিচে থেকে কচুরিপানা মাঝে ভাসমান অর্ধগলিত অবস্থায় এক ব্যাক্তি(৩৫) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৪জুন দুপুর ১২টার দিকে ওই এলাকার স্থানীয় কিছু মানুষ কচুরিপানার সাথে লাশটি ভাঁসতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়া হলে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ। শাজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বন্যার পানির সাথে অন্য এলাকা থেকে ভেঁসে আসতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এখনও অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ,২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -