আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন 

আরো খবর

মামুন হাসান
দেবিদ্বারে উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত মোঃ আবুল হাসেম মিয়ার ছোট ছেলে জাহাঙ্গীর আলম (৩০) তার বড় ভাই মোঃ আলমগীর হোসেনের (৩৫) ছুরির দিয়ে হত্যা করেছেন পারিবারিক সম্পওির জের ধরে। আজ শুক্রবার দুপুর ০৩ টায় ভিংলাবাড়ী গ্রামের সকল শ্রেনীর মানুষের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন । মানববন্ধনে ভিংলাবাড়ী গ্রামের কৃর্তি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জনাব হাজী এম এ কাইয়ুম ভূইয়া সাহেবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন  জনাব কেনু খাঁন, জনাব মফিজুল ইসলাম কেনু ভূইয়া,  জনাব ইসমাইল মিয়া, জনাব ফরিদ মিয়া, জনাব আলী হোসেন, জনাব ভিপি শাহনেওয়াজ,  জনাব সাজু মিয়া,জনাব মিজানুর রহমান,  জনাব বাদসা মিয়া, জনাব জাকির মাস্টার, সাংবাদিক জালাল আহমেদ, জনাব সাইদুর রহমান সবুর ভূইয়া, জনাব জাবেদ আহমেদ নবী, জনাব আবুল বাসার,  সাংবাদিক দুলাল আহমেদ, জনাব জিএস জাকির, জনাব ফেরদৌস আহমেদ, জনাব শামীম ভূইয়া, মোঃ ইব্রাহীম মিয়া, মোঃ জসিম উদ্দিন, মো কামাল হোসেন, মোঃ আল আমিন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শরীফ হোসেন, মোঃ ইউনুস মিয়া, মোঃ ইতি,  ফয়সাল, মমিন, হাবীব, সালাউদ্দিন, নবী হোসেন, রাজীব, লিটন, হৃদয় প্রমুখ। পিতার রেখে যাওয়া জমিজমা ও টাকা পয়সা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে বড়  মোঃ আলমগীর হোসেনের (৩৬) ভাইয়ের ছুরি আঘাতে ছোট ভাই জাহাঙ্গীর আলম(৩২)খুন হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা আড়াইটায় দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মধ্যপাড়া আরব আলী ব্যপারীর বাড়িতে।
নিহত জাহাঙ্গীর (৩২) ভিংলাবাড়ি গ্রামের মৃত আবুল হাসেম (হাসু) ব্যপারীর ছোট ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাহাঙ্গীর আলম তার বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৩৬) এর নিকট চিকিৎসার জন্য পাওনা ২০ হাজার টাকা চায়। ওই সময় ক্ষুব্ধ হয়ে বড় ভাই আলমগীর দ্রুত দৌড়ে এসে জাহাঙ্গীরের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। ছুরির আঘাতের সাথে সাথেই জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান নিহতের তল পেটের আঘাতটি ছিল বাম পাশের কিডনি বরাবর, তাই রক্তক্ষরনে তার দ্রুত মৃত্যু হয়। ঘটনার সময় স্থানীয়রা ঘাতক আলমগীরকে আটকানোর চেষ্টা করলে, সে তার চাচাতো ভাই সফিকুল ইসলামকে ছুরি আঘাতের ভয় দেখিয়ে পালিয়ে যায়। নিহত জাহাঙ্গীর আলম ‘সাফল্য সমবায় সমিতি; কোম্পানীগঞ্জ শাখায় চাকরি করতেন। তিরি এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।
এব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, সম্পত্তি ও টাকা পয়সার লেনদেন নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের কারনে ভাইয়ের ছুরি আঘাতে ভাই খুন হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মমালা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর দাবী এ হত্যার  ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মোঃ আলমগীর হোসেনে সহ সকল অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৪ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -