আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার 

আরো খবর

মোঃ মহিদ: 
মানিকগঞ্জের ঘিওরে নারীসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার শোলধারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার শোলধারা এলাকার-মোঃ কাদের হোসেনের স্ত্রী মোসাঃ মর্জিনা (৪৭) এবং শিবালয় উপজেলার মহাদেবপুর (চকপাড়া) এলাকার মৃত ঈমান আলীর ছেলে আঃ কুদ্দুস (৫২)। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাকিম মোল্লা এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল ঘিওর উপজেলার শোলধারা এলাকার মোঃ কাদের হোসেনের বাড়ি থেকে  আসামীদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঘিওর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/২৪ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -