আজ শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই জন আটক

আরো খবর

সবুজ সরকার:
টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে  ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস যাহার বাজার মূল্য (২৫ লক্ষ টাকা) এবং ১ হাজার পিস ইয়াবা যাহার বাজার মূল্য (৩ লক্ষ টাকা) সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)। আটককৃত মো. আরিফুজ্জামান পলাশ(৩৫) টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং মো. কামরুজ্জামান শান্ত(২৪) গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। প্রেস রিলিজে জানা যায়, ২২ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)’র অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেনের সার্বিক দিক নির্দেশনায় এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এবং ফোর্সদের নিয়ে মির্জাপুর উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন হলিদ্রাচালা রোডের আদম সেবা খাবার হোটেলে অভিযান চালিয়ে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মির্জাপুর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)’র অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের নির্দেশে টাঙ্গাইল জেলাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -