আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে (টিসিবি) পণ্য বিক্রয়ের উদ্বোধন করলেন  জেলা প্রশাসক

আরো খবর

মোঃ রাজন মিয়া:
শেরপুরে নিম্নআয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ জুন বুধবার সকালে শেরপুর সদর উপজেলার  বাজিতখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররমসহ আরো অনেকেই । জানাযায়, শেরপুর জেলায় এবার ১ লক্ষ ১০ হাজার ৬৯ জনকে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য প্রদান করা হবে। পন্যের মধ্যে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সোয়াবিন তেল মোট ৪০৫ টাকায় অসহায় গরীব নিম্ম আয়ের তালিকাভুক্তদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে। এছাড়াও শেরপুর সদর উপজেলায় মোট ৪৫ হাজার ৫৮৫ জনের মাঝে এই টিসিবি পন্য বিক্রয় করা হবে।
আলোকিত প্রতিদিন/২২ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -