আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর “শিমুলিয়া- সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট” নৌপথে ফেরি চলাচল শুরু

আরো খবর

প্রতিনিধি,শরীয়তপুর
পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া- শরীয়তপুর সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষনার সাড়ে ৭ ঘণ্টার পর ফেরি চলাচলের  সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিটিসি। পরপর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন থেকে শুধু দিনে ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে। আজ সোমবার ভোর ৫ টা থেকে এই নৌরুটে ফেরী কুঞ্জলতাকে দিয়ে ফেরি চলাচল শুরু হয়। গতকাল ১৯ জুন রবিবার রাত ৯ টা ৩০ মিনিট থেকে এই নৌপথে ফেরী চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিটিসি বাংলাবাজার ও মঙ্গলমাঝির ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ (বানিজ্য)  দৈনিক আলোকিত প্রতিদিন’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আলোকিত প্রতিদিন’কে বলেন, বর্ষা মৌসুম হওয়ায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মানদী খরস্রোতা নদী হওয়ায় স্বাভাবিকভাবেই পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এ ছাড়া পানির চাপে নদীর তলদেশে ঘুর্ণন সৃষ্টি হয়েছে। তীব্র স্রোতের কারণে ফেরীর চালক (সারেং) ফেরি চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তার উপর জাজিরার টার্নিং পয়েন্টে রবিবার ভোর পৌনে চারটার দিকে ‘বেগম রোকেয়া ও সুফিয়া কামাল’ ফেরির সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল ১৯ জুন রবিবার রাত ৯ টা ৩০ মিনিট থেকে এই নৌপথে ফেরী চলাচল বন্ধ ছিল। তীব্র স্রোতের বিপরীতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ। সকালে স্রোতের তীব্রতা কিছুটা কম থাকায় ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিটিসি। পরপর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন থেকে শুধু দিনে ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে। বর্তমানে এই ঘাটে থাকা ৭টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। ভোর ৫টায় শিমুলিয়া থেকে ফেরি কুঞ্জলতা লোড করে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৬টার দিকে ফেরিটি মাঝিরঘাটে নোঙর করে।
আলোকিত প্রতিদিন / ২০ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -