রাশেদুজ্জামান তাওহীদ:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং অপর এক ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানাকৃত সততা ফার্মেসী মালিক আল আমিন ও মেডিসিন কর্ণার নামক অপর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক লাল মিয়া বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি আরো জানান, ওই দুটি ফার্মেসী ছাড়াও ভিন্ন দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শিকদার স্টোরের মালিক শরিফুল ইসলামকে ১ হাজার টাকা এবং মোড়ক বদ্ধ পণ্যের গায়ের মূল্য মুছে ফেলার অপরাধে লিখন ইলেক্ট্রিক এর মালিক শ্রী লিখন চন্দ্র মোহন্তকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ২০ জুন সোমবার ভূরুঙ্গামারী উপজেলায় দুপুর ১২ টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ভোক্তা অধিকারের এই বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, কারিগরি খাদ্য পরিদর্শক পারভেজ হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ।
আলোকিত প্রতিদিন / ২০ জুন ,২০২২/ মওম
- Advertisement -

