আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান সতর্ক করে বলেছেন, বছর পর বছর চলতে থাকা যুদ্ধে ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখতে পশ্চিমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, যুদ্ধের খরচ অনেক বেশি, কিন্তু মস্কোকে তার সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়ার মূল্য আরও বেশি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদি সংঘাতের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়াও কঠোর সতর্কবার্তায়, ব্রিটিশ সেনাবাহিনীর নতুন প্রধান বলেছেন, যুক্তরাজ্য এবং মিত্রদের রাশিয়ার সঙ্গে স্থল যুদ্ধে জয়ী হওয়ার সক্ষম হতে হবে । গত সপ্তাহে দায়িত্ব নেওয়া ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স বিবিসির হাতে এক অভ্যন্তরীণ নথিতে বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমাদের মূল উদ্দেশ্যকে প্রকাশ্য করেছে – যুক্তরাজ্যকে রক্ষা করা এবং স্থলে যুদ্ধ এবং জয়ী হওয়ার জন্য প্রস্তুত হওয়া – এবং শক্তির হুমকি দিয়ে রুশ আগ্রাসন রোধ করার প্রয়োজনীয়তাকে শক্তিশালী করেছে’। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনে আরও অস্ত্র পাঠানো তাদের জয়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়াবে।
- Advertisement -

