আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীর অর্থায়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ 

আরো খবর

তানজিলা আক্তার রুবি

জেলায়  ভয়াবহ  বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব আটপাড়া  শাখার  উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে ১৯ জুন রবিবার বিকালে  আটপাড়া  উপজেলায় শুনই ইউনিয়নের মাঝি পাড়া ও লুনেশ্নর দেওগাওঁ গোবিন্দপুর   এলাকায় ৬০ টি পরিবার কে শুকনো খাবার দেওয়া হয় ।  গ্রামের পানিবন্দি  পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া ,গুড়,বিস্কুট  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাবে  নেত্রকোণা জেলা আ্হ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শামসুদ্দোহা ফরিদ,বাংলাদেশ  প্রেস ক্লাব আটপাড়া শাখার আহ্বায়ক তানজিলা আক্তার রুবি, সাধারণ সম্পাদক সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন  লুনেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার  সিজার খান   প্রমূখ । এলাকবাসী  জানান, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টি কারণে  নদীর পানি বাড়ার সাথে সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে হাজার-হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে আটপাড়া উপজেলাও প্লাবিত হয়েছে শতশত মানুষ ঘরবাড়ি ছারা  এবং   প্রবল স্রোতে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানিবন্দি মানুষ খাদ্য সংকটে পড়েছে। তারা আরও আহ্বান জানান যে  যাদের সামর্থ্য রয়েছে তারা সকলেই যেনো ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর পাশে দাঁড়ান। বাংলাদেশ প্রেসক্লাবে আটপাড়া শাখা আহ্বায়ক তানজিলা আক্তার রুবি বলেন,আমরা জানি যে এখন সারা দেশেই বন্যায় প্লাবিত হচ্ছে, অধিকাংশ জেলার তার মধ্যে  নেত্রকোণা জেলার সব উপজেলায় বন্যা প্লাবিত হচ্ছে  এতে করে  পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ, আমার খুব  ইচ্ছে হয় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কিন্তু  আমি নিজেই মধ্যবিত্ত পরিবারের সন্তান,তাই  এবার সাহস করে  বাংলাদেশ প্রেসক্লাবে আটপাড়া শাখা   উদ্যোগে  একজন প্রবাসী পরিবারের সহযোগিতায়  আমার ইচ্ছা টা কিছু টা হলে ও বন্যাদূর্গত মানুষের  পাশে দাঁড়াতে পেরেছি এতো করে সহয়তা করেছেন যারা তাদের কে অনেক  ধন্যবাদ। আমার এক কথায় তারা বন্যাদূর্গত মানুষকে সহায়তা করেছেন। আর এটাই হলো দেশের প্রতি ভালবাসা। এছাড়া তিনি প্রবাসী  পরিবারের জন্য  সবার কাছে  দোয়াও কামনা করেন।

আলোকিত প্রতিদিন / ২০ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -