আজ , ।   

মুক্তাগাছায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শীর্ষক খামারী মাঠ দিবস পালন

আরো খবর

প্রতিনিধি,মুক্তাগাছা :

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের আয়োজনে দেশী জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শীর্ষক খামারী মাঠ দিবস পালন করা হয়েছে। বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ছাদেক আহমেদের সভাপতিত্বে রবিবার উপজেলার কান্দিগাঁও ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএলআরআই এর পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে খরচ কম এবং লাভ অনেক বেশি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। যে কোন পরিবেশে এ ধরনে ছগল পালন করা যায়। এ জাতের ছাগল দুই থেকে চারটি বাঁচ্চা দিয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে অল্প সময়ে বেশি মুনাফা পাওয়া যায়। তাই বিদেশি লম্বা কানওয়ালা ছাগল পালন না করে, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য খামারীদের আহবান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আরব আলী। এসময় স্বাগত বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌড় চন্দ্র সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা ডা.মো হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপকারভোগী খামারী আমজাদ হোসেন, ছফুরা বেগম, মুন্তাজ উদ্দিন।অনুষ্ঠানে চার শতাধিক নারী ও পুরুষ খামারী উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ১৯ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -