আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

আরো খবর

মোঃ মহিদ
জাতীয় পার্টি মানিকগঞ্জ জেলার বর্ধিত সভা ১৮ জুন শনিবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির মানিকগঞ্জ জেলার সাবেক এমপি, ও সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, বিশেষ অতিথি  প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ঢাকা মহানগর দক্ষিণ উপদেষ্টা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ন মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ন মহাসচিব ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন খান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এমএ সোবহান, যুগ্ন দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ন দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন, নির্বাহী সদস্য আবু নাঈম ইকবালসহ জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / ১৮ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -